|| উৎকলে দেবী বিমলা- নীলাচলের আদিমহাশক্তিপীঠ || "বিমলা তু মহাদেবী, জগন্নাথস্তু ভৈরব:" নীলাচলে অপরূপ সমুদ্রতটে , এক আদিমহাশক্তিপীঠ , যা যুগ যুগ ধরে বিশ্বাস , শ্রদ্ধা ও ভক্তির অক্ষয় আলোকবর্তিকা হয়ে জাগ্রত। পীঠ নির্ণয় তন্ত্র, 'তন্ত্রচূড়ামণি' হলো হিন্দু শাক্ত তন্ত্র বা তন্ত্র দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন প্রামাণ্য গ্রন্থ । এই গ্রন্থে মূলত দেবী সতী র নাভি (কিছু মতে পদতল) পতিত হয়েছিল। সেই থেকেই উৎকলে দেবী বিমলার শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছে বলে ভক্তসমাজে প্রচলিত। এই মন্দির শাক্ত ও বৈষ্ণব সাধনার এক বিরল মিলনক্ষেত্র। পুরীর ধর্মীয় ঐতিহ্যে দেবী বিমলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। করুণাময়ী দেবী বিমলা ভক্তদের কাছে শান্তি , সাহস ও অন্তরশক্তির আধার। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য তীর্থযাত্রী তাঁর চরণে প্রার্থনা জানিয়ে মানসিক আশ্রয় ও আধ্যাত্মিক সান্ত্বনা লাভ করেছেন। দেবীর রূপ ও ভৈরব - দেবী বিমলা করুণাময়ী , রক্ষাকর্ত্রী এবং অন্তর্নিহিত শক্তির প্রত...
Mythological and Spiritual