"মা কামাখ্যা - আদ্যাশক্তির মহাশক্তিপীঠ " অধ্যায় - ৫ মা-এর কথা যতই বলা হোক না কেন, সবসময়ই মনে হয় যেন এখনও অনেক কিছু বলা বাকি রয়ে গেল। কলম থেমে যায়, কিন্তু মায়ের মাহাত্ম্য কখনও শেষ হয় না। আরও অনেক কিছু লিখতে ইচ্ছা করে, কিন্তু আমি তো এক ক্ষুদ্র মানুষ—সেই আদ্যাশক্তির প্রকৃত ব্যাখ্যা আমি কীভাবেই বা করতে পারি? আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা—সবকিছুই আমি মায়ের চরণে অর্পণ করেছি। আমি অতি সামান্য এক ভক্ত মাত্র। আর আমাদের পুরাণও বলে, মা সর্বদা তাঁর ভক্তের কাছেই বাঁধা থাকেন। ভক্তির বন্ধনই হল সবচেয়ে শক্তিশালী বন্ধন। আজ যখন মা কামাখ্যা মন্দিরের নাটমন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন হঠাৎ যেন উপলব্ধি হচ্ছিল—আমি কে, কেন এসেছি, আর আমার জীবনের প্রকৃত করণীয় কী। মন্দিরের ঘণ্টাধ্বনির মধ্যে যেন মা নিজেই আমার মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সেই মুহূর্তে অনুভব করলাম, জীবনের প্রকৃত উদ্দেশ্য হয়তো কেবল তাঁর শরণাগত হওয়া, তাঁর নাম স্মরণ করা, আর তাঁর চরণে নিজেকে সমর্পণ করা। ভক্তি ছাড়া তাঁকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তাই জানি না কতটা লিখতে পারলাম, বা আমার এই অনুভূতি আপনাদের হৃ...
Mythological and Spiritual