"মা কামাখ্যা - আদ্যাশক্তির মহাশক্তিপীঠ " অধ্যায় - ৩ “কামাখ্যা বরদে দেবী, নীল পর্বত বাসিনী, ত্বং দেবী জগৎমাতা, মাতৃযোনিমুদ্রে নমস্তূতে।” মা কামাখ্যাকে নিয়ে যতই আলোচনা করা হোক না কেন, তাঁর মহিমা কখনও সম্পূর্ণভাবে বর্ণনা করা সম্ভব নয়। স্বয়ং মহাদেব তাঁর পঞ্চমুখ দিয়েও আদ্যাশক্তির গুণগান সম্পূর্ণ করতে পারেননি। সেখানে আমরা তো অতি ক্ষুদ্র মানুষ—মায়ের কৃপায় ধীরে ধীরে তাঁর তত্ত্বকে উপলব্ধি করার চেষ্টা মাত্র। কেমন লাগছে আপনাদের জানি না, তবে একটি বিষয় সত্য—যে কাজকে যথার্থ সম্মান দেওয়া হয় না, সেই কাজও কখনও প্রকৃত সম্মান লাভ করে না। তাই এই আদি মহাশক্তিপীঠের মাহাত্ম্য জানার আগে প্রয়োজন ভক্তি, শ্রদ্ধা ও অন্তরের পবিত্রতা। এই মহাপীঠকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রয়েছেন দশ মহাবিদ্যা—আদ্যাশক্তির দশটি গূঢ় ও মহাশক্তিশালী রূপ। শাক্ত তন্ত্রে বিশ্বাস করা হয়, মা কামাখ্যার মধ্যেই এই দশ মহাবিদ্যার শক্তি একত্রে বিরাজমান। ...
Mythological and Spiritual