সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

২) “মা কামাখ্যা মন্দিরের রহস্য | Kamakhya Temple Mystery in Bengali”- অধ্যায় ১

 

মা কামাখ্যা - আদ্যাশক্তির মহাশক্তিপীঠ 

অধ্যায় ১


"কামাখ্যে কামসম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে।
কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমোস্তুতে।।" 


অসমের নীলাচল পর্বতের বুকে জাগ্রত রয়েছেন আদ্যাশক্তি মা কামাখ্যা। যুগ যুগ ধরে এই মহাশক্তিপীঠ অসংখ্য সাধক, তান্ত্রিক ও ভক্তের আরাধনার কেন্দ্র হয়ে উঠেছে। ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশির মাঝখানে, পাহাড়-নদী-অরণ্যে ঘেরা এই পবিত্র ভূমি যেন এক জীবন্ত তন্ত্রক্ষেত্র। ৫১টি শক্তি পীঠের মধ্যে একটিতে এবং ৪টি আদি শক্তি পিঠগুলির মধ্যে, কামাখ্য মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা “রক্তক্ষরণকারী দেবী” বলা হয়।

অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যারূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি ৫১ শক্তিপীঠের অন্যতম। কথিত আছে, এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল।
বারাণসীর বৈদিক ঋষি বাৎস্যায়ন খ্রিস্টিয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দুধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করেন।বাৎস্যায়নের মতে, পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা দেবীর যোনিকে ‘কামাকি’ নামে পূজা করত। ব্রাহ্মণ্যযুগে কালিকাপুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে, কামাক্ষ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন।

শাস্ত্রে মা কামাখ্যার মাহাত্ম্য - 

মা কামাখ্যার মাহাত্ম্য ও অলৌকিক শক্তির বর্ণনা পাওয়া যায় বহু প্রাচীন তন্ত্র ও পুরাণ গ্রন্থে। যুগ যুগ ধরে সাধক, তান্ত্রিক ও ভক্তদের কাছে এই পীঠ এক মহাশক্তিক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে। বিভিন্ন শাস্ত্রে মা কামাখ্যাকে আদ্যাশক্তি, তন্ত্রসাধনার উৎস এবং জগতের সৃষ্টিশক্তির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।

মা কামাখ্যার উল্লেখ পাওয়া যায়—

  • Shiva Charita
  • Tantra Chudamani
  • Kalika Purana
  • Kamakhya Tantra
  • Devi Bhagavata Purana

এই সমস্ত গ্রন্থে বর্ণিত হয়েছে যে, নীলাচল পর্বতের উপর অধিষ্ঠিত মা কামাখ্যা হলেন মহামায়ার এক জাগ্রত রূপ। তিনি সৃষ্টি, পালন ও সংহারের চিরন্তন শক্তি। বিশেষত তন্ত্রশাস্ত্রে কামাখ্যাকে সর্বোচ্চ সিদ্ধিক্ষেত্র হিসেবে গণ্য করা হয়, যেখানে সাধনার মাধ্যমে আত্মজাগরণ ও ঈশ্বরচেতনার উপলব্ধি সম্ভব। বিশেষভাবে কালিকাপুরাণে এই দেবীকে একসঙ্গে “কামদা”, “কামিনী”, “কামা”, “কামাঙ্গদায়িনী” এবং “কামাঙ্গনাশিনী” বলা হয়েছে। অর্থাৎ তিনি যেমন ইচ্ছা পূরণ করেন, তেমনি মোহ ও কামনাকে  বিনাশ করেও মুক্তির পথ দেখান। এই কারণেই দেবী “কামাখ্যা” নামে প্রসিদ্ধা।

তন্ত্র মতে, মা কামাখ্যা কেবল একটি দেবীমূর্তি নন, তিনি হলেন সৃষ্টির আদি শক্তি — মহাশক্তির চিরন্তন উৎস। তাঁর কৃপায় ভক্তের জীবনে জাগ্রত হয় শক্তি, সাহস, জ্ঞান ও আধ্যাত্মিক চেতনা। তিনি ইচ্ছাশক্তি, সৃষ্টি ও মুক্তির পরম আধার।

কামেশ্বর মহাদেব — মন্দিরের অন্তর্লীন শিবতত্ত্ব - 

মা কামাখ্যার গর্ভগৃহের অন্তরে বিরাজমান রয়েছেন Kameshwar Mahadev। শক্তি ও শিব এখানে অবিচ্ছেদ্য। তন্ত্রশাস্ত্রে বলা হয়, শক্তি ছাড়া শিব নিস্পন্দ, আর শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ। তাই কামাখ্যা কেবল দেবীর পীঠ নয়, এটি শিব-শক্তির মিলনক্ষেত্র।

কামাখ্যা পাহাড় ও চার পবিত্র শৈল - 

কামাখ্যা পাহাড়ের পঞ্চক্রোশ অঞ্চলের মধ্যে আরও তিনটি প্রধান পাহাড় রয়েছে। এগুলি হল—

  • ব্রহ্মশৈল
  • ভস্মাচল
  • মণিপর্বত

এই সমগ্র অঞ্চলকে এক বিশাল আধ্যাত্মিক মণ্ডল বলে মনে করা হয়। ব্রহ্মপুত্র নদের বিশাল জলরাশির মাঝখানে অবস্থিত ভস্মাচল পাহাড়। আর সেখানেই অধিষ্ঠিত রয়েছেন মা কামাখ্যার ভৈরব — Umananda Temple

উমানন্দ — মা কামাখ্যার ভৈরব - 

Umananda Temple ব্রহ্মপুত্র নদের মাঝখানে এক ছোট্ট দ্বীপের উপর অবস্থিত। চারদিকে নদীর স্রোত, আর মাঝখানে শিবের শান্ত অধিষ্ঠান — এই দৃশ্য ভক্তের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। কথিত আছে, মা কামাখ্যার দর্শনের পর ভৈরব উমানন্দের দর্শন না করলে পীঠদর্শন সম্পূর্ণ হয় না। কারণ প্রতিটি শক্তিপীঠের রক্ষক ও চৈতন্যরূপ হলেন ভৈরব। তাই ভক্তরা মায়ের আশীর্বাদ লাভের পর উমানন্দ মহাদেবের দর্শন করেন।

তন্ত্রসাধনার চিরন্তন ভূমি - 

কামরূপ কামাখ্যা শুধুমাত্র একটি তীর্থস্থান নয় — এটি তন্ত্র, সাধনা ও মহাশক্তির জীবন্ত কেন্দ্র। এখানে পাহাড়, নদী, মন্দির ও মন্ত্র যেন একত্রে মিশে সৃষ্টি করেছে এক অলৌকিক পরিবেশ।

অসংখ্য সাধক বিশ্বাস করেন, এই ভূমিতে আজও মহামায়ার শক্তি জাগ্রত। তাই বহু মানুষ মনে করেন—

“মা নিজে ডাক না দিলে কামাখ্যায় পৌঁছানো যায় না।”

নীলাচল পাহাড়ের আকাশে আজও ধ্বনিত হয় প্রাচীন মন্ত্র, ব্রহ্মপুত্রে যেন বহন করে আনে মহাশক্তির স্পর্শ। মা কামাখ্যা, কামেশ্বর মহাদেব ও ভৈরব উমানন্দ — এই ত্রয়ী মিলেই গড়ে উঠেছে এক অনন্ত আধ্যাত্মিক ক্ষেত্র।

যেখানে শক্তি আছে, সেখানেই শিব।
যেখানে মা কামাখ্যা, সেখানেই মুক্তি, ভক্তি ও চিরন্তন চেতনার জাগরণ।



পরবর্তী অংশ অধ্যায় ২' 
"মা কামাখ্যা - আদ্যাশক্তির মহাশক্তিপীঠ "আসিতেছে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেবী পীঠকথা (Devi Peeth Katha)

  ভূমিকা : || একান্ন পীঠে মহামায়ার চিরন্তন বিস্তার ||   “ ভারতবর্ষ সূর্যের এক নাম , আমরা রয়েছি সেই সূর্যের দেশে …”— এই কাব্যিক অনুভূতির মধ্যেই লুকিয়ে আছে আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের গভীরতা। সেই ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল একান্ন শক্তিপীঠ , যা শুধু ধর্মীয় বিশ্বাস নয় , বরং ভারতীয় সংস্কৃতি ও চেতনার এক অমূল্য প্রতীক। পুরাণ মতে , দেবী সতী - র দেহাংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়েছিল , যখন ভগবান শিব তাঁর প্রিয়াকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন। সেই দেহাংশের প্রতিটি পতনস্থলই পরবর্তীকালে শক্তিপীঠ হিসেবে পরিগণিত হয়। মোট ৫২টি এই পবিত্র স্থান ছড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে , এমনকি ভারতবর্ষের বাইরেও — যার মধ্যে একটি পীঠ গুপ্ত বা অপ্রকাশিত বলেও ধরা হয়। যেখানে প্রতিটি পীঠ মায়ের এক একটি রূপ ও শক্তির প্রতীক। এই শক্তিপীঠগুলির মধ্যে চারটি “ আদি শক্তিপীঠ ” বিশেষ মর্যাদা লাভ করেছে — অসমের কামরূপ কামাখ্যা মন্দির , উত্কলের বিমলা মন্দির , কলকাতার কালিঘাট কালী মন্দ...
  শিবপুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের কাহিনি শিব পুরাণ অনুযায়ী শক্তিপীঠের সৃষ্টি শুধুমাত্র সতীর দেহাংশ পতনের একটি পৌরাণিক ঘটনা নয় ; এটি গভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক অর্থ বহন করে। শক্তিপীঠ কেবল ভৌগোলিক স্থান নয় ; এগুলি দেবীশক্তির প্রকাশকেন্দ্র। সতীর দেহের প্রতিটি অংশ মহাশক্তির বিভিন্ন রূপকে প্রতীকীভাবে প্রতিষ্ঠা করে। শক্তি ও শিব অবিচ্ছেদ্য, শিব চেতনার পরম তত্ত্ব , আর দেবী সতী সেই চেতনার শক্তিরূপ।   শিব   ও   শক্তি   পরস্পর   অবিচ্ছেদ্য। শিবপুরাণে বর্ণিত আছে যে, প্রজাপতি দক্ষ ব্রহ্মার মানসপুত্র এবং অত্যন্ত অহংকারী ছিলেন। তাঁর কন্যা সতী, মহাদেব শিবকে স্বামীরূপে গ্রহণ করলেও দক্ষ কখনও শিবকে সম্মান করতেন না। কারণ শিব ছিলেন বৈরাগী, ভস্মমণ্ডিত, অলৌকিক স্বভাবের দেবতা— যা দক্ষের রাজসিক অহংকারের সঙ্গে মেলে না। একসময় প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে দেবতা, ঋষি ও গন্ধর্বসহ সকলকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। কৈলাসে বসে দেবী সতী যখন দেবতাদের যজ্ঞে যেতে দেখলেন, তখন তাঁ...
|| আজকের জীবনে শক্তিপীঠের সঙ্গে সম্পর্ক ||  শক্তিপীঠের মূল কাহিনি হলো শোক , বিচ্ছেদ এবং পুনর্গঠন। সতীর দেহত্যাগ, মহাদেবের গভীর শোক, সেই শোক থেকে নতুন তীর্থের সৃষ্টি,   মানুষের জীবনেও সম্পর্কভঙ্গ , মৃত্যু , ব্যর্থতা বা মানসিক আঘাত আসে। শক্তিপীঠের কাহিনি মনে করিয়ে দেয় জীবনের ভাঙনও নতুন অর্থ , শক্তি এবং আত্মজাগরণের উৎস হতে পারে। আবার অন্য দিকে আমরা দেখতে পাই ... “ শক্তি ” মানে সৃষ্টিশীল শক্তি , সাহস , জ্ঞান , করুণা ও রূপান্তরের ক্ষমতা। শক্তিপীঠ আমাদের মনে করায় যে নারীত্ব কেবল সামাজিক ভূমিকা নয় ; তা মহাজাগতিক শক্তির প্রতীক। তাই নারী সম্মান, নারী শিক্ষা , আত্মমর্যাদা , সৃজনশীলতা ও নেতৃত্ব থাকা খুব জরুরি। পরিশেষে বলা বাহুল্য , আজকের জীবনে শক্তিপীঠের গুরুত্ব মূলত আধ্যাত্মিক , প্রতীকী এবং সাংস্কৃতিক। এগুলিকে কেবল একটি পৌরাণিক ঘটনার স্মারক হিসেবে নয় , বরং মানুষের অন্তর্জীবনের গভীর সত্যের প্রতীক হিসেবেও দেখা যায়। একই সঙ্গে শক্তিপীঠের দর্শন নারীত্বকে মহাশক্তির রূপে প্রতিষ্ঠা করে। এ...