ব্রহ্মসংহিতা আজকে আমি আপনাদের সামনে আনতে চলেছি ব্রহ্মসংহিতা -তে উল্লিখিত এক অপূর্ব মধুর শ্লোক— “ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ । অনাদিরাদির্ গোবিন্দঃ সর্বকারণকারণম্ ॥” পরম ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ। তাঁর দিব্য রূপ সৎ (চিরন্তন), চিৎ (চেতনাময়) এবং আনন্দময়। তিনি অনাদি, অর্থাৎ তাঁর কোনো শুরু নেই; অথচ তিনিই আবার সকল সৃষ্টির আদি কারণ। সেই গোবিন্দই সমগ্র জগতের “সর্বকারণের কারণ” — সমস্ত সৃষ্টি, শক্তি ও অস্তিত্বের মূল উৎস। চিন্তামণি-প্রকর-সদ্মসু কল্পবৃক্ষ- লক্ষাবৃতেষু সুরভীরভিপালয়ন্তম্ । লক্ষ্মী-সহস্র-শত-সম্ভ্রম-সেব্যমানং গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি ॥ আমি সেই আদিপুরুষ শ্রীগোবিন্দকে ভজনা করি, যিনি চিন্তামণি রত্নে নির্মিত ধামে বিরাজমান, যেখানে অসংখ্য কল্পবৃক্ষ পরিবেষ্টিত রয়েছে। তিনি সুরভী গাভীদের পালন করেন এবং অসংখ্য লক্ষ্মীদেবী গভীর ভক্তি ও সম্ভ্রমের সঙ্গে তাঁর সেবা করেন। বেণুং ক্বণন্তম্ অরবিন্দ-দলায়তাক্ষং বর্হাবতংসম্ অসিতাম্বুদ-সুন্দরাঙ্গম্ । কন্দর্প-কোটি-কমনীয়-বিশেষ-শোভং গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি ॥ আমি সেই আদিপুরুষ শ্রীগোবিন্দকে ভজনা করি, যিনি মধুর বেণুবাদন করছেন...
Mythological and Spiritual